চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব আবু সাঈদ
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব আবু সাঈদ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ০১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে খুলনা জেলায় যোগদান করেন। তিনি বি.জে.এস ৪র্থ ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর- ২০১০২০৪২০৬। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা ফরিদপুর। ইতোপূর্বে তিনি মুন্সীগঞ্জ জেলায় যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি দেশে ১০১ তম বেসিক ট্রেইনিং কোর্স, ১৭ তম বিচার প্রশাসন সংক্রান্ত ট্রেইনিং কোর্স, ১২৩ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেইনিং কোর্স এবং ৬৬ তম মিলিটারী ও ওরিয়েন্টেশন ট্রেইনিং কোর্স সম্পন্ন করেন। এছাড়া, তিনি দেশের বাইরে ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমিতে বিশেষ ট্রেইনিং কোর্স সম্পন্ন করেন।