জেলা ও দায়রা জজ
চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী
সিনিয়র জেলা ও দায়রা জজ
জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, ১৮তম বিসিএস এর মাধ্যমে সহকারী জজ হিসেবে ২৫/১১/১৯৯৯ তারিখে বিচার বিভাগে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এল,এল,বি সম্মান ও এল,এল,এম ডিগ্রী অর্জন করেন। তিনি গত ১৬ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে খুলনা জজশীপে যোগদান করেন। ইতিপূর্বে তিনি সাতক্ষীরা জেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। পাবলিক সার্ভিস ট্রেনিং ইনিস্টিউট, সাভার ঢাকা থেকে ৩ মাসের ২৬ তম বেসিক কোর্স, বিচার প্রশাসন ইনিস্টিউট থেকে ৩২, ৪৯, ৬৩-৬৩ প্রশিক্ষন কোর্স এবং ১৩১তম রিফ্রেসার প্রশিক্ষন কোর্স সম্পন্ন করেন। চাকুরী জীবনে তিনি দেশে আইন বিষয়ে একাধিকবার সরকারী ও বেসরকারী সেমিনারে অংশ নেন।